রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর কলাবাগানের এক বাসা থেকে অস্ত্রসহ দুজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০৯ পিএম   (ভিজিট : ৩৪৩)
X

পুলিশের অভিযানে রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে কিছু অস্ত্র, গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার  (২০ সেপ্টেম্বর) বিকেলে কলাবাগান থানা-পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে আজ শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন মো. শুভ ও মো. শাকিল হোসেন।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে কলাবাগান থানার লাল ফকিরের মাজারের পাশে একটি বাসায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে পুলিশ ও সেনাবাহিনী। পরে তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

গ্রেপ্তার দুজনের কাছ থেকে ২টি ম্যাগাজিন ও ১৩টি তাজা গুলি ও ২টি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরও উদ্ধার করা হয়েছে ১২ বোর কার্তুজসহ একটি দেশীয় পাইপ গান, ১টি এয়ার গান, ১টি ইলেকট্রিক শক (টিজার), ২টি চাপাতি, ৩টি ছুরি, ১টি চাইনিজ কুড়াল, ১টি দা, ৩টি মুঠোফোন ও ১টি ওয়েব ক্যামেরা।


আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝