রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের জোড়া গোল, পিছিয়ে থেকেও রিয়াল মাদ্রিদের জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ মার্চ, ২০২৫, ১:৫৯ পিএম  আপডেট: ৩০.০৩.২০২৫ ২:০২ পিএম  (ভিজিট : ২৪৯)
X

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ২টায় সান্তিয়াগো বার্নাব্যুতে লেগানেসকে ৩-২ গোলে হারিয়েছে আনচেলত্তির শিষ্যরা।

এদিন দুর্বল লেগনাসের বিপক্ষে শুরটা প্রত্যাশিত দাপটেই করেছিল রিয়াল মাদ্রিদ। ৩২তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। বক্সের মধ্যে আর্দা গুলারকে অস্কার রদ্রিগেজ ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। পানেনকা শটে কিপার মার্কো দিমিত্রোভিচকে পরাস্ত করেন এমবাপ্পে।

তবে আট মিনিটের ব্যবধানে জোড়া গোল করে চমকের আভাস দেয় লেগনেস। তবে রিয়াল ঘুড়ে দাঁড়ায় শেষ অর্ধে।

দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরু হওয়ার দুই মিনিটের মধ্যে জুড বেলিংহ্যাম রিয়ালকে সমতায় ফেরান। ব্রাহিম দিয়াজের প্রচেষ্টা ব্যর্থ হলে ফিরতি শটে গোল করেন ইংলিশ মিডফিল্ডার।

নির্ধারিত সময়ের ১৫ মিনিট বাকি থাকতে এমবাপ্পের চমৎকার ফ্রি কিক গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে রিয়াল। লেগানেসের দেয়ালের ফাঁক গলে জাল কাঁপান তিনি। সব প্রতিযোগিতা মিলে এটি ছিল এমবাপ্পের ৩৩তম গোল।২-১ গোলে পিছিয়ে থেকেও রিয়াল শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় ৩-২ গোলে।

এই জয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক বিরতির পর ভিনিসিয়ুস জুনিয়র ও ফেডেরিকো ভালভার্দেকে ছাড়াই ম্যাচ শুরু করা রিয়াল পয়েন্টের হিসাবে এক ম্যাচ কম খেলা শীর্ষ দল বার্সেলোনাকে ছুঁয়েছে। রোববার জিরোনার বিপক্ষে বাকি থাকা ম্যাচ খেলে এককভাবে শীর্ষে থাকার সুযোগ হ্যান্সি ফ্লিকের দলের সামনে।

২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট রিয়ালের। বার্সারও সমান পয়েন্ট ২৮ ম্যাচ খেলে। অ্যাতলেটিকো মাদ্রিদ ড্র করে ৫৭ পয়েন্ট নিয়ে তিনে। ২৭ পয়েন্টে ১৮তম লেগানেস।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝