রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে সাবেক মন্ত্রী নাসিমের ছেলের ১৪ অ্যাপার্টমেন্ট
তমাল মনসুরের ৩ কোটি ৪০ লাখ টাকার অবৈধ সম্পদ,মামলা দুদকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৬:০৭ পিএম  আপডেট: ২৭.০৩.২০২৫ ৬:৩৩ পিএম  (ভিজিট : ১৬৯)
X

 ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের ছেলে তমাল মনসুরের বিরুদ্ধে তিন কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তিনটি ব্যাংক হিসাবে তিন কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৫৩৩ টাকার সন্দেহজনক অবৈধ লেনদেন এবং আমেরিকায় নিউইয়র্কে ১৪টি অ্যাপার্টমেন্টের  সুনিদিষ্ট তথ্য পেয়ে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তমালের নামে মামলা  দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদক কর্মকর্তা বলেন, সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের ছেলে তমাল মনসুরের নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৪টি অ্যাপার্টমেন্টের  পর্যাপ্ত তথ্যসহ সঠিক সন্ধান মিলেছে। যার বাজারমূল্য প্রায় ৬৩ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া দেশে তার অবৈধ সম্পদের পরিমাণ ৩ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার ২৭০ টাকার। সব মিলিয়ে তমাল মনসুরের অবৈধ সম্পদের পরিমাণ ৬৭ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার ২৭০ টাকার।

এদিকে মামলার এজাহারে বলা হয়, নিউইয়র্কের জ্যামাইকা স্ট্রিটে আফতাব স্কাইভিউ টাওয়ারে তমালে ১২টি ফ্ল্যাট ও ৩টি পার্কিং স্পেস রয়েছে, যার মূল্য ৪৯ হাজার ৬০০ মার্কিন ডলার বা ৩৮ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা (ফ্ল্যাট কেনার সময়ে ৭৭ টাকা ডলার ধরে)। স্ট্রিট বিটুউইন ও কুইন্স ব্লকে দুটি বহুতল ভবন রয়েছে, যার মূল্য যথাক্রমে ১৫ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা ও ১০ কোটি ৬৫ লাখ টাকা।

ক্ষমতার পট পরিবর্তনের পর গত বছরের ৩ সেপ্টেম্বর তমালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সেই সময় তার বিরুদ্ধে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল ১৭৫ কোটি টাকার সরকারি ক্রয়ে নিম্নমানের মালামাল সরবরাহ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের কথা জানায় দুদক।

আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝