রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নতুন বাংলাদেশ আরও সমৃদ্ধশালী হবে, জাতীয় স্মৃতিসৌধে অর্থ উপদেষ্টা
আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়াতে সবাইকে কাজ করতেঃ অর্থ উপদেষ্টা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১১:৪৯ এএম  আপডেট: ২৬.০৩.২০২৫ ১১:৫৫ এএম  (ভিজিট : ২৪৬)
X


 অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে।বলেছেন,নতুন বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধশালী হবে । তিনি বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়ানোর জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।  

আজ বুধবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, '২৬ মার্চ দেশের অন্যতম শ্রেষ্ঠ দিন। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি। জাতি আজ তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছে।'    

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, 'চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এটি বিশেষ এক দিন। তাই স্বাধীনতা দিবস (২৬ মার্চ) এবং ৫ আগস্ট—উভয় দিনই দেশের জন্য গুরুত্বপূর্ণ। এই দিনগুলো সর্বদা যথাযথ মর্যাদায় পালন করা উচিত।'   

অর্থ উপদেষ্টা জানান, নতুন বাংলাদেশকে আরও উন্নত, সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, 'বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝