রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
একের পর এক সুযোগ হারিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের ড্র
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৯:২৭ পিএম   (ভিজিট : ২৬৯)
X

এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাই ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরির। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে এ ম্যাচে প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্ট করেছে সফরকারীরা। কিক অফের পরই গোল করার মোক্ষম সুযোগ পেয়েছিল লাল-সবুজের দল। 

তবে তা কাজে লাগেনি। এরপর আরও কয়েকটি সুযোগ হারানোয় প্রথমার্ধ শেষ হইয় গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধেও সুযোগ কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছেড়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। 

প্রথমার্ধে একের পর এক সুযোগ হারানোয় বাংলাদেশ দ্বিতীয়ার্ধ শুরু করে স্কোরলাইন গোলশূন্য ড্র নিয়ে। ঢিমেতালে শুরু হওয়া দ্বিতীয়ার্ধের শুরুতেই হামজার ম্যাজিকের দেখা মিলে। ৪৭ মিনিটে হামজার টযাকলে আসন্ন বিপদের হাত থেকে বেঁচে যায় লাল-সবুজের দল। 

এদিকে প্রথমার্ধে একের পর এক সুযোগ হারানো বাংলাদেশ ম্যাচের ৬১ মিনিটে আরও এক সুযোগ পেয়েছিল গোল করার। তবে কাজে লাগাতে পারেননি জনি। প্রথমার্ধের মত ভুল পাস দিয়েছিলেন ভারতের গোলরক্ষক ভিশাল। তবে ভারতের ডিফেন্ডার শুভাশীষকে পরাস্ত করে শেষ পর্যন্ত শট নেওয়া হয়নি তার। আবার যেভাবে ক্রস দিতে চেয়েছিলেন তাও পারেননি। ফলে গোল পাওয়া হয়নি বাংলাদেশের।

এরপর ভারতও গোলের সুযোগ তৈরি করার চেষ্টায় ছিল। তবে স্বাগতিকরা তা পারেনি। ৭৮ মিনিটে মোরছালিন ও হৃদয়কে তুলে দুই মিডফিল্ডার মোহাম্মদ সোহেল ও সোহেল রানাকে মাঠে নামায় বাংলাদেশ। এদিকে ম্যাচের একেবারে শেষের দিকে বদলি নামা স্ট্রাইকার ফয়সাল দুর্দান্ত এক শট নিয়েছিলেন। তবে তার বাঁ পায়ের বুলেট গতির শট ঠেকিয়ে দেন ভারতের গোলকিপার। এরপর অতিরিক্ত সময়ের শেষ মিনিটে আরও এক সুযোগ পায় লাল-সবুজের দল। তবে এবারও কাজে না লাগাতে পারায় শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 

এর আগে প্রথমার্ধেও গোল করার বেশ কয়েকটি মোক্ষম সুযোগ হারায় লাল-সবুজের দল। হামজা চৌধুরি থাকলেও আজ বাংলাদেশের প্রথম একাদশে ছিলেন না জামাল ভূঁইয়া। এদিকে জওহরলাল নেহরু স্টেডিয়ামে কিক অফের পরই গোল করার দারুণ এক সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ১ মিনিটের মাথায় ভুল করে ভারতের গোলকিপার ভিশাল কাইথ বল দিয়ে দিয়েছিলেন বাংলাদেশের মিডফিল্ডার জনির কাছে। তবে পোস্ট ফাঁকা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি জনি, ফলে লিড পেতে ব্যর্থ হয় বাংলাদেশ। 

এদিকে ম্যাচের ৯ মিনিটের মাথায় আরও এক সুযোগ পায় বাংলাদেশ। বক্সে দাঁড়ানো শাহরিয়ার ইমন মোরসালিনের পোস্ট থেকে বল পান। তবে লক্ষ্যভেদ করতে পারেননি তিনিও। এরপর হামজা নিয়েছিলেন কর্নার কিক। তার কিক ভারতের গোলকিপারের হাতে যায়।

এরপর ভারতের গোলকিপার ভিশাল কিক নিতে যাওয়ার সময় বল তপুর গায়ে লেগে চলে যায় হৃদয়ের কাছে। পোস্টের সামনে শুধু ভারতের ডিফেন্ডার শুভাশীষ ছিলেন, এমন সময় শট নিয়ে গোল করতে ব্যর্থ হন হৃদয়। এভাবেই সুযোগ হারিয়ে লিড নিতে ব্যর্থ হয় বাংলাদেশ।

এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগে আগে, ম্যাচের ৪০ মিনিটে গোল করার আরও এক সুযোগ পায় বাংলাদেশ। গোল করতে জনির সামনে বাধা হিসেবে ভারতের গোলকিপার ভিশাল ছাড়া আর কেউ ছিলেন না। তবে জনি শট নিতে না পারায় আবারও এগিয়ে যেতে ব্যর্থ হয় বাংলাদেশ। 

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝