রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতের বিপক্ষে একাদশে অভিষিক্ত হামজা চৌধুরী, নেই জামাল ভূঁইয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৭:১৭ পিএম   (ভিজিট : ২৪৭)
X

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশের জার্সিতে আজ অভিষেক হচ্ছে। তাকে একাদশে রেখেই দল সাজিয়েছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে শুরুর একাদশে জায়গা হারিয়েছেন নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। শিলংয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে। 

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হামজার অভিষেক হওয়ায় এই ম্যাচের একাদশ ও ফরমেশন নিয়ে অনেক আলোচনা ছিল। গোলরক্ষক হিসেবে মিতুল মারমা থাকবেন এটা অনুমেয় ছিল। রক্ষণের দায়িত্বে তপু, তারিক কাজীর সঙ্গে ইসা ফয়সালের থাকা অনুমেয় থাকলেও ইসার পরিবর্তে শাকিল তপুকে একাদশে রেখেছেন কোচ হ্যাভিয়ের। ডিফেন্সে আরেকজন সাদ উদ্দিন।

২০১৯ সালে সাদ উদ্দিনের গোলে কলকাতায় বাংলাদেশ ভারতকে হারানোর সম্ভাবনা জাগিয়েছিল। ঐ ম্যাচে সাদ গোল করে তারকাখ্যাতি পেলেও পরবর্তীতে কয়েকটি ম্যাচে তার ব্যর্থতায় দলের ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে। 

হামজা চৌধুরী মিডফিল্ড পজিশনে খেলবেন। তাই মিডফিল্ডে তার সঙ্গী কারা হচ্ছেন সেটা নিয়ে ছিল মুলত জল্পনা-কল্পনা। অধিনায়ক জামাল ভূঁইয়াকে একাদশে রাখেননি কোচ। এই ম্যাচে বাংলাদেশের আর্মব্যান্ড তপুর হাতে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আছেন হৃদয়। মিডফিল্ডে মজিবুর রহমান জনির উপর আস্থা রেখেছেন। ফরোয়ার্ডে রয়েছেন রাকিব ও মোরসালিন। তাদের সঙ্গী হিসেবে আছেন শাহরিয়ার ইমন। 

বাংলাদেশ একাদশ : মিতুল মারমা ( গোলরক্ষক) , তপু বর্মন, তারিক কাজী, শাকিল তপু, সাদ উদ্দিন, হৃদয়, হামজা চৌধুরী, রাকিব হোসেন, মজিবুর রহমান জনি, মোরসালিন, রাকিব ও শাহরিয়ার ইমন। 

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝