রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের পুত্রবধূর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেন টাইগার উডস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৯:০৫ পিএম   (ভিজিট : ১৯৩)
X

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভেনেসা ট্রাম্পের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে স্বীকার করেছেন বিশ্ববিখ্যাত গলফার টাইগার উডস। যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, রোববার এই সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন উডস।

টাইগার উডস তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তার ৬৪ লাখ ফলোয়ারের উদ্দেশ্যে লিখেছেন, "ভালোবাসা বাতাসে ভাসছে। তোমাকে পাশে পেয়ে জীবন আরও সুন্দর! আমরা একসঙ্গে আমাদের যাত্রার জন্য উদ্‌গ্রীব। এই মুহূর্তে আমরা আমাদের প্রিয়জনদের জন্য গোপনীয়তা আশা করছি।"

ভেনেসা ট্রাম্প ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের স্ত্রী ছিলেন। তাদের পাঁচ সন্তান রয়েছে, যার মধ্যে ১৭ বছর বয়সী কাই ট্রাম্প ২০২৬ সালে ইউনিভার্সিটি অব মায়ামিতে গলফ খেলবেন। কাই বর্তমানে টাইগার উডসের সন্তান স্যাম ও চার্লির সঙ্গে একই স্কুলে পড়াশোনা করছেন। সম্প্রতি, কাই ও চার্লি একটি গলফ টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন।

সম্প্রতি কিছু গসিপ ম্যাগাজিনে টাইগার উডস ও ভেনেসা ট্রাম্পের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। টাইগার উডস জানিয়ে ছিলেন যে, তার অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার কারণে তিনি এবারের মাস্টার্স টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না।

এদিকে, সাধারণত ব্যক্তিগত জীবন গোপন রাখেন টাইগার উডস, তবে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনার কারণ এখনও স্পষ্ট হয়নি। এটি ২০১৩ সালের একটি ঘটনার কথা মনে করিয়ে দেয়, যখন তিনি এবং স্কি তারকা লিন্ডসে ভন তাদের সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন। তখন উডস জানিয়েছিলেন যে, পাপারাজ্জিদের ঝামেলা এড়াতে এবং তাদের ছবি বিক্রির বাজারমূল্য কমিয়ে দিতে তারা সম্পর্কের বিষয়টি প্রকাশ করেছেন।

উডসের সন্তান স্যাম ও চার্লি তার সাবেক স্ত্রী এলিন নর্ডেগ্রেনের গর্ভে জন্মগ্রহণ করেন। ২০১০ সালে পরকীয়ার কারণে এলিন তাকে তালাক দেন। এরপর লিন্ডসে ভনের সঙ্গে সম্পর্কের পর, উডসের জীবনে আসেন এরিকা হারম্যান, যার সঙ্গে তিনি ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ছিলেন। তবে তাদের সম্পর্কও আইনি জটিলতায় পড়ে।

উল্লেখ্য, টাইগার উডস আগেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেশ কয়েকবার গলফ খেলেছেন এবং ২০১৯ সালে ট্রাম্প তাকে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা হোয়াইট হাউসে এক বৈঠকে মিলিত হন, যেখানে সৌদি আরবের সহায়তায় পরিচালিত এলআইভি গলফ টুর্নামেন্টের প্রভাব নিয়ে আলোচনা হয়।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝