রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক চিফ হুইপ লিটন-স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের ২ মামলা দুদকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৭:৫৫ পিএম  আপডেট: ২৪.০৩.২০২৫ ৭:৫৯ পিএম  (ভিজিট : ২১৮)
X

ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সাবেক চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সাবেক এমপি নূর-ই-আলম চৌধুরী লিটন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৭১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২৩২ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (২৪ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি আরো  জানান, আসামিদের নূর-ই-আলম চৌধুরী লিটন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২ ও ৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭এর ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।

প্রথম মামলায় নূর-ই-আলম চৌধুরীর বিরুদ্ধে ৫৭ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৭৫৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ৮টি ব্যাংক হিসেবে ২৩২ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে। অপর মামলায় নূর-ই-আলম চৌধুরী ও তার স্ত্রী জিনাত পারভীন চৌধুরীকে আসামি করা হয়েছে। জিনাত পারভীনের বিরুদ্ধে কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও স্বামীর সহযোগিতায় অবৈধ উপায়ে ১৩ কোটি ৮১ লাখ ৬০ হাজার ৪০৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝