রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জ্ঞান ফেরার পর কথা বলছেন তামিম ইকবাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৪:৩৩ পিএম   (ভিজিট : ২৬১)
X

হার্টে সফলভাবে রিং পরানোর পর জ্ঞান ফিরেছে তামিম ইকবালের। এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

তাকে দেখতে আসা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারাও কথা বলেছেন দেশসেরা অপেনারের সঙ্গে।  
তবে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ৪৮ ঘণ্টা হাসপাতালেই থাকবেন তামিম। হাসপাতাল সূত্রে এমনটাই জানা গেছে।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে আজ মাঠে নেমেছিলেন তামিম। বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছিল তামিমের দল। খেলা শুরুর আগে নির্ধারিত সময়ে টসও করেছেন অধিনায়ক তামিম। কিন্তু পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। খেলা শুরুর আগে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই বেগম ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

হাসপাতাল থেকে তামিমকে ঢাকায় আনার চেষ্টা করা হয় হেলিকপ্টার যোগে। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় তা করা যায়নি। পরে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম। হাসপাতাল সূত্রে বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, হার্ট অ্যাটাক হয়েছিল তামিমের।  এনজিওগ্রাম করার পর হার্টে ব্লক ধরা পড়ে তার। পরে তার হার্টে রিং পরানো হয়। সফলভাবে রিং পরানোর পর তার শারীরিক পরিস্থিতি অনুকূলে আসে।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝