রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়ায়
শহীদ সাজ্জাদ ও আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন
বাঁধন সরকার, গাইবান্ধা:
প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩৮ পিএম   (ভিজিট : ১১০৯)
X

গত ০৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান এবং শিশু, কিশোর, বৃদ্ধ অনেকের  জীবনের আত্মত্যাগের  মধ্যে দিয়ে আমরা যে নতুন স্বাধীনতা অর্জন করেছি। তাদের মধ্যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ আবু সাঈদ ও ঢাকা সিটি ইউনিভার্সিটির মেধাবী ছাত্র শহীদ সাজ্জাদ হোসেন সজলও পুলিশের গুলিতে নিহত হন।
 
তাদের এ আত্মত্যাগের স্মরন রাখতে বোনারপাড়া যুব ও ছাত্র সমাজের উদ্যোগে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় 'শহীদ সাজ্জাদ ও আবু সাঈদ  স্মৃতি ফুটবল  টুর্নামেন্ট' এর আয়োজন করা হয়। এ টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসাবে ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ফেরদৌস কবির।

কাজী আজহার আলী সরকারি মডেল  উচ্চ বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসহাক আলী। আরো উপস্থিত ছিলেন শহীদ সাজ্জাদের স্ত্রী-সন্তান, মা এবং আমন্ত্রিত অতিথিদের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ কামরুজ্জামান সোহাগ।
 
এছাড়া উপস্থিত ছিলেন সাঘাঠা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ।  

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধাণ লাবু, যুগ্ন-আহ্বাহক মোস্তাক আহমেদ মিলন আরো উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল সহ অন্যন্য নেতা কর্মীগন।আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর সাঘাটা উপজেলার সাংগঠনিক সেক্রেটারি মো: এনামুল হক সরকার ও অন্যন্য নেতা-কর্মীরা। 

আ. দৈ. /কাশেম/ বাঁধন সরকার


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝