রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেসিকে ছাড়াই উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের পথে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭:৪৮ পিএম   (ভিজিট : ২৩৩)
X

লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্তিনেজকে ছাড়া খেলতে নেমে বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও কাঙ্ক্ষিত গোল ঠিকই পেয়ে গেল আর্জেন্টিনা। তিয়াগো আলমাদার দেওয়া গোল ধরে জয় তুলে ২০২৬ বিশ্বকাপ প্রায় নিশ্চিত করে ফেলেছে লিওনেল স্কালোনির দল।

পরের ম্যাচে ব্রাজিলের সঙ্গে ড্র করলেই টিকিট নিশ্চিত হয়ে যাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের।যদিও বল দখলে এগিয়ে ছিলো উরুগুয়ে, তবে সুযোগ বেশি তৈরি করে আর্জেন্টিনা। সেগুলোর একটি কাজে লাগিয়ে দুর্দান্ত এক গোল উপহার দিলেন তিয়াগো আলমাদা। ডি বক্সের বাইরে থেকে গতিময় শটে খুঁজে নিলেন জাল। উরুগুয়ের মাঠে জিতে ২০২৬ বিশ্বকাপ কাপের চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে গেল শিরোপাধারী আর্জেন্টিনা।

৫৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ছয়টি শট নেয় উরুগুয়ে, এর দুটি ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে আর্জেন্টিনার ১২ শটের চারটি ছিল লক্ষ‍্যে।

ডি বক্সের বাইরে থেকে গতিময় শটেদুর্দান্ত এক গোল উপহার দিলেন তিয়াগো আলমাদা। ছবি: সংগৃহীত
মাঝপথে কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কেউ। প্রথমার্ধের শেষ দিকে উত্তেজনা বাড়তে থাকে, এনজো ফার্নান্দেজের এক শট রুখে দেন উরুগুয়ের গোলরক্ষক সের্হিও রোচেত। এরপর গিউলিয়ানো সিমিওনের একটি ক্রস গোলের দিকে যেতে থাকলে সেটিও ঠেকিয়ে দেন রোচেত।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ভঙ্গিতে নামে আর্জেন্টিনা। আলমাদা ও সিমিওনে পরপর দুটি সুযোগ পেলেও গোলরক্ষক রোচেত অবিশ্বাস্য দক্ষতায় সেগুলো প্রতিহত করেন। কিন্তু ৬৮তম মিনিটে আসে ম্যাচের একমাত্র এবং জয়সূচক মুহূর্ত—জুলিয়ান আলভারেজের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে চোখধাঁধানো শটে জাল কাঁপান আলমাদা। রোচেতের বাঁদিকে দুর্দান্তভাবে বল পাঠিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন তরুণ মিডফিল্ডার।

গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আর্জেন্টাইন রক্ষণ ভাঙতে পারেনি উরুগুয়ে। বরং ম্যাচের অন্তিম মুহূর্তে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন বদলি হিসেবে নামা নিকো গঞ্জালেস নাহিতান নান্দেজের মুখে বুট লাগিয়ে সরাসরি লাল কার্ড দেখেন।

এই জয়ে ১৩ ম্যাচ শেষে আর্জেন্টিনার সংগ্রহ ২৮ পয়েন্ট, যা তাদের ২০২৬ বিশ্বকাপের প্লে-অফ নিশ্চিত করে দিয়েছে। অন্যদিকে, হারের ফলে উরুগুয়ে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে।

মন্টেভিডিওর কঠিন লড়াইয়ে স্কালোনির শিষ্যরা প্রমাণ করল, কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। আলমাদার জাদুকরী মুহূর্তেই জয় তুলে নিয়ে বিশ্বকাপের পথে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা।

আ.দৈ/আরএস  



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝