রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হামজা বাংলাদেশের মেসি: জামাল ভূঁইয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৭:৩৭ পিএম   (ভিজিট : ২২৭)
X

হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার বাংলাদেশ দলের হয়ে খেললেও বাংলাদেশ দলের অধিনায়কের আর্মব্যান্ড থাকছে জামাল ভূঁইয়ার হাতেই। 

আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়াকে দলের অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। হামজা চৌধুরী বিশ্বের সেরা লিগ খেলছেন কয়েক বছর। ক্লাব ফুটবলে বৈশ্বিক পর্যায়ে খেললেও জাতীয় দলে অভিষেক হচ্ছে ২৫ মার্চ। 

তাই তিনি জাতীয় দলের অভিজ্ঞতায় জামালদের কাছ থেকে শিখতে চান, ‘জামালসহ আরও অনেকে জাতীয় দলে দীর্ঘদিন খেলছে। তাদের কাছ থেকেও আমি শিখতে চাই।’

হামজা আসার পর বাংলাদেশের ফুটবল আবহ বদলেছে। সারা দেশ ফুটবল উন্মাদনায় মেতেছে। হামজাকে বাংলাদেশের ফুটবল মেসি আখ্যায়িত করে জামাল বলেছেন, ‘হামজা বাংলাদেশের মেসি।’

জামাল ভূঁইয়া বাংলাদেশ দলের অধিনায়ক দীর্ঘদিন ধরে। এবার তার অধিনায়কত্বে খেলবেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

সেই ম্যাচের জন্য ভারতের সাবেক অধিনায়ক সুনীল ছেত্রী অবসর ভেঙে ফিরে এসেছেন। সুনীল আসলেও হামজা আসায় বাংলাদেশই এগিয়ে থাকছে সেটা পরোক্ষভাবে বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক, ‘সে (সুনীল) ভালো খেলোয়াড়। ইংলিশ প্রিমিয়ার লিগ তো না। আমাদের ইংলিশ প্রিমিয়ারের খেলোয়াড় আছে।’

আ.দৈ/আরএস 


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝