রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রী,সন্তানসহ ৯ সফরসঙ্গী নিয়ে ঢাকা আসছেন হামজা, বরণে প্রস্তুত বাফুফে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৬:৫৮ পিএম   (ভিজিট : ২৬০)
X

পুরো বাংলাদেশ এখন হামজা চৌধুরীর অপেক্ষায়। ইংল্যান্ড থেকে সরাসরি ঢাকায় না এলেও তাঁর আগমন নিয়ে আগ্রহের কমতি নেই। আগামীকাল শেফিল্ড ইউনাইটেডের হয়ে দুপুরে ম্যাচ খেলে রাতেই বাংলাদেশের বিমান ধরবেন হামজা। পরদিন সকাল ১১টা ৪০ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এই মিডফিল্ডার।

এর আগেও বাংলাদেশে এসেছেন হামজা, তবে এবারের আগমন বিশেষ। লাল-সবুজের জার্সিতে যে প্রথমবার মাঠ মাতাতে আসছেন তিনি। ইংলিশ ফুটবলে বেড়ে ওঠা এই তারকার আগমনে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ইংল্যান্ড থেকে তাঁর সফরসঙ্গী হিসেবে স্ত্রী, তিন সন্তানসহ ৯ জন আসছেন। ঢাকা থেকে শিলং সফরে হামজার সঙ্গী হবেন অন্তত ১৬ থেকে ১৭ জন। সিলেটে হামজাকে বরণ করতে বিমানবন্দরে থাকবেন বাফুফের কয়েকজন কার্যনির্বাহী সদস্য। তাঁরাই হামজাকে ঢাকায় নিয়ে আসবেন।

১৭ মার্চ সোমবার হামজা রাত কাটাবেন গ্রামের বাড়িতে। ১৮ মার্চ পুরো দিন সেখানেই তাঁর থাকার কথা রয়েছে। হামজা চাইলে সেদিন রাতও থাকতে পারেন হবিগঞ্জে কিংবা দিনের শেষ ফ্লাইট ধরে আসতে পারেন ঢাকায়। এটা পুরোটাই হামজার ওপর নির্ভর করছে, বলেছেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম, ‘তিনি ১৮ তারিখেও আসতে পারেন, আবার ১৯ তারিখ সকালেও। এটা পুরোপুরি তাঁর ওপর নির্ভর করছে।

ঢাকায় এসেও ব্যস্ত সময় পার করতে হবে হামজাকে। ১৯ মার্চ দুপুরে টিম হোটেলে অফিশিয়াল প্রেস কনফারেন্সে গণমাধ্যমের মুখোমুখি হবেন তিনি। তার আগে সকালে দলীয় ফটোসেশন হবে। এরপর বিকেল অথবা সন্ধ্যায় অনুশীলনে নামার কথাও রয়েছে হামজার। দলের অনুশীলনের ব্যাপারটি অবশ্য নির্ভর করছে কোচ হাভিয়ের কাবরেরার ওপর। ফাহাদ করিম এ ব্যাপারে বলেছেন, ‘আমরা তো চাই হামজা এখানে এক দিন অনুশীলন করুন। এখন ক্যাম্প চলাকালীন সব সিদ্ধান্ত তো কোচের। অনুশীলন হবে, নাকি জিম সেশন হবে সেটা কোচ নির্ধারণ করবেন।’ ইংল্যান্ড থেকে ব্যক্তিগত ফিজিও নিয়ে আসার কথা জানিয়েছিলেন হামজা। কিন্তু শেষ পর্যন্ত ফিজিও আনছেন না বলেই জানিয়েছেন ফাহাদ।.

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝