রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবধান, রাজধানীতে ২০ লাখ টাকার জাল নোটসহ ৩ জন গ্রেপ্তার
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১১:৩৯ পিএম  আপডেট: ১৪.০৩.২০২৫ ১১:৪১ পিএম  (ভিজিট : ১৯৬)
X

 সাবধান রাজধানীসহ সারাদেশে জাল নোট নিয়ে মাঠে নামছে একটি চক্র।  প্রতিবছর ঈদকে সামনে রেখে এই চক্রটি মাঠে নামে।  ইতোমধ্যে কামরাঙ্গীরচরে বিশেষ অভিযান চালিয়ে বিশ লাখ টাকার জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়াও জালনোট নোট তৈরির জন্য ব্যবহৃত উন্নতমানের প্রিন্টার, স্ক্যানার, কাগজ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আগামীকাল শনিবার (১৫ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে এক বার্তায় জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংবাদ সম্মেলনটি পরিচালনা করবেন লালবাগ বিভাগের ডিসি মো. জসিম উদ্দিন।  প্রাথমিকভাবে পুলিশ বলছে, ঈদের বাজারকে টার্গেট করে এই টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল চক্রের সদস্যদের। 

ডিএমপি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চক্রটি জাল নোট তৈরি ও বাজারে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে এবং বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করে।
আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝