রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘের মহাসচিব, কাল যাবেন রোহিঙ্গা ক্যাম্পে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৭:৫১ পিএম   (ভিজিট : ২১৫)
X

বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে জাতিসংঘের মহাসচিব ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১৪ মার্চ) শুরুতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন মহাসচিব।

এরপর কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন আন্তোনিও গুতেরেস। সেখানে রোহিঙ্গা শরণার্থী স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ওইদিন রাতেই তিনি ঢাকায় ফিরবেন।

শনিবার (১৫ মার্চ) ঢাকায় থাকা সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বসবেন জাতিসংঘের মহাসচিব। একইদিন তরুণ নারী ও পুরুষ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। ওইদিন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন গুতেরেস। 

জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝