রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদউল্লাহ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৮:৫২ পিএম   (ভিজিট : ১৯২)
X

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। বাকি ছিল শুধু একদিনের ক্রিকেট। চ্যাম্পিয়নস ট্রফিতে বাজে পারফরম্যান্সের পর সেই ফরম্যাট থেকে বিদায় নেওয়ার জন্যও চাপে ছিলেন তিনি। শেষমেশ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাই দিয়ে দিলেন প্রায় ১৮ বছর বাংলাদেশ দলের হয়ে খেলা এই তারকা।

আজ বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে বিদায়ী বার্তা দেন মাহমুদউল্লাহ। বিদায়ী ঘোষণায় তিনি লেখেন, ‘সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সবসময় সমর্থন করেছেন।’

পরিবারের প্রতি ধন্যবাদ জানিয়ে রিয়াদ লেখেন, ‘আমার বাবা-মা, আমার শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে উল্লেখযোগ্য- আমার ভাই এমদাদ উল্লাহকে অনেক ধন্যবাদ। যিনি ছোটবেলা থেকেই আমার কোচ এবং পরামর্শদাতা হিসেবে আমার পাশে থেকেছেন। পরিশেষে আমার স্ত্রী এবং সন্তানদের ধন্যবাদ, যারা কঠিন সময়ে আমার পাশে থেকেছে। আমি জানি লাল-সবুজ জার্সিতে রাইদ (বড় ছেলে) আমাকে মিস করবে।’

স্ট্যাটাসের শেষের ভাগে রিয়াদ লেখেন, ‘সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, কিন্তু আপনাকে হ্যাঁ বলতে হয় এবং এগিয়ে যেতে হয়। শান্তি............আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝