রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
নিলয়, সাভার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৮:০৫ পিএম   (ভিজিট : ২৩৭)
X

ঢাকার সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিক ও স্টাফরা। এতে ভোগান্তি পড়েছে ওই সড়কের চলাচলরত যাত্রীরা।

বুধবার (১২ মার্চ) দুপুর ৩টায় আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকার মাহমুদ ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিক ও স্টাফরা অবরোধ করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, আমাদের পোশাক কারখানায় আগে নিয়মিতভাবে শ্রমিকদের ও স্টাফদের বেতন পরিশোধ করা হতো। কিন্তু জানুয়ারি মাস থেকে কারখানার মালিকপক্ষ শ্রমিক ও স্টাফদের বেতন পরিশোধ করেন না। এতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া পড়েছে। সে কারণে কারখানার শ্রমিক ও স্টাফরা বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। কিন্তু মালিকপক্ষ আমাদের বেতন কবে নাগাদ পরিশোধ করেন তা নিয়ে টালবাহানা করছে বলে ক্ষোভ প্রকাশ করেন। 

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত,ওসি)  কামাল হোসেন বলেন, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে। আমরা সমধানের চেষ্টা করছি বলে জানান তিনি। 

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝