রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নাটোরে ছাত্রকে বলাৎকার, শিক্ষকের যাবজ্জীবন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৪:১৯ পিএম   (ভিজিট : ১৮৫)
X

নাটোরের বড়াইগ্রামে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই শিক্ষকের নাম আব্দুর রহিম কালু (২৭)। 

বুধবার (১২ মার্চ) বেলা ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ ঘোষণা করেন।গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জজ আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের।

সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম কালু (২৭) নাটোর সদর উপজেলার কাঠালবাড়িয়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি বড়াইগ্রাম উপজেলার তালশো আল জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হাফিজিয়া মাদরাসার শিক্ষক ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৮ মে সন্ধ্যার পর আসামি আব্দুর রহিম ছাত্রকে মাদরাসার কাজ আছে বলে তার বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাদরাসায় নিয়ে যায়। মাদরাসায় নিয়ে গিয়ে ওই ছাত্রকে জোরপূর্বক বলাৎকার করেন। এরপর ওই ছাত্রকে তার বাড়িতে আসামি নামিয়ে দিয়ে চলে যায়। এ সময় ওই ছাত্র বাড়িতে গিয়ে কান্না করে তার বাবার কাছে সব ঘটনা খুলে বলে। পরে ছাত্রকে চিকিৎসার জন্য তার বাবা নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। ২১ মে শিশুটির বাবা মাদরাসা শিক্ষক আব্দুর রহিম কালুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। 

এ বিষয়ে অ্যাডভোকেট আব্দুল কাদের বলেন, দীর্ঘ ৪ বছর মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি চলে। আজ আদালত আসামি আব্দুর রহিম কালুর উপস্থিতিতে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের নিদের্শ দেন আদালত।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝