রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুলাই ফাউন্ডেশনে এলো ৩ প্রতারক, ধরা পড়ে গেলো জালিয়াতি!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৮:৫০ পিএম   (ভিজিট : ২৭২)
X

এবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে একইদিনে কয়েকজন প্রতারক ধরা পড়ল! এর মধ্যে সুপরিকল্পিতভাবে একই পরিবারের তিনজন জালিয়াতিতে অংশ নেয়। আরেক জালিয়াতের আগমন ঘটে চাঁদপুর থেকে। তবে অপরাধের কথা স্বীকার করায় ছেড়ে দেয়া হয় তাকে। 

এছাড়া, জুনায়েদ নামের একজন প্রতারক এমআইএস সিস্টেম ব্যবহার করে আহতদের নাম তালিকাভুক্ত করার প্রলোভন দিয়ে টাকা আদায় করেছেন। এই চক্রের মাধ্যমে প্রায় ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

জুলাই ফাউন্ডেশনের ভেরিফিকেশন সেল প্রতিটি আবেদনের তথ্য যাচাই করার মাধ্যমে এই প্রতারণার চক্রগুলো ধরা পড়েছে। সেলটির মাধ্যমে স্থানীয় আন্দোলনকারীদের সাথেও যোগাযোগ করা হয় এবং নিশ্চিত করা হয় যে, শুধুমাত্র প্রকৃত আহতরা সহায়তা পাবে।

কিছু প্রতারকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তারা জেলহাজতে পাঠানো হয়েছে। যারা প্রতারণা করে টাকা নিয়েছেন তারা মুচলেকা দিয়েছে এবং যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেছেন, ভুয়া দাবির বিরুদ্ধে তারা খুবই সতর্ক এবং প্রতারণা করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফাউন্ডেশন এধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তথ্য যাচাইয়ের জন্য আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, "যদি কেউ ভুল তথ্য দিয়ে ফাউন্ডেশন থেকে টাকা নিয়ে নেয় অথবা নেয়ার চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।" সূত্র: যমুনা টিভি

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝