রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট
হাসান-রানার দিন কেড়ে নিলেন অশ্বিন-জাদেজা
এম মাহীউজ্জামান শাওন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪২ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৪ ৮:৪৯ পিএম  (ভিজিট : ২৭৩)
X

ভারতের বিপক্ষে স্বাগতিকদের মাটিতে প্রথম টেস্টের প্রথম দিন দারুণভাবে কাটাতে পারতো বাংলাদেশের বোলাররা। তবে শেষ বেলায় এসে অশ্বিন জাদেজার এক জুটিতেই ৩৩৯ রানেই প্রথমদিনের খেলা নিজেদের করে নিয়ে শেষ করলো ভারত। 

ঘরের মাটিতে প্রতিপক্ষ যে কেউই হোক না কেন ভারত যে খেলা নিজেদের হাতেই রাখে প্রথমদিনের টেস্ট এর সাক্ষী। যেখানে ভারতের রোহিত শর্মা, ভিরাট কোহলি, শুভমান গিল, জয়স্বাল, রিশাভ পন্ত এর মতো বাঘা বাঘা ব্যাটসম্যানরা হাসান মাহমুদ-রানার পেস আক্রমণে পরাস্থ। সেখানে নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতের ব্যাটিং ইনিংস শক্ত করে আঁকড়ে ধরেন ভারতীয় দলের অভিজ্ঞ দুই পুরনো খেলোয়াড় রবিন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। 

১৯৫ রানের অপরাজিত জুটি নিয়েই খেলে গেছেন প্রথম দিনের শেষ সেশন পর্যন্ত। পিছনে ফেলেছেন ১৪ বছর আগে ১০ম উইকেটে করা শচিন-জহিরের ১৩৩ রানের জুটির রেকর্ড।

দিনের শুরুতে উইকেটের কন্ডিশনের উপরে ভর বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, চেন্নাইয়ের দীর্ঘ ৪২ বছরের ইতিহাস ভেঙ্গে টস জিতে নিলেন বোলিং এর সিদ্ধান্ত। তিনি কেনই বা বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন তা চিদাম্বরমের মাঠের প্রথম দুই সেশনেই ফুটে উঠেছিল।

স্পিনারদের তুলনায় পেসার সহায়ক পিচে হাসান মাহমুদ, নাহিদ রানারা যেভাবে পেস আক্রমণ ঘটালেন তা শান্তর টসে নেয়া সিদ্ধান্তকে সম্পূর্ণভাবেই সমর্থন জানায়। টপ অর্ডারসহ ভারতের প্রধান চার ব্যাটসম্যানকে একাই ফেরান হাসান মাহমুদ। জয়স্বাল-রাহুলের ৪৮ রানের দাঁড়িয়ে যাওয়া জুটি  ভাঙেন নাহিদ রানা। স্পিনার হিসেবে এদিন এক উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। এদিকে ১৪৪ রানেই ৬ উইকেট হারিয়ে ভারত শিবিরে চিন্তার ভাজ পড়ে। এরপরেই অবশ্য  রবিন্দ্র জাদেজা ৮৬* ও রবিচন্দ্রন অশ্বিন ১০২* রানেই ভারতের ব্যাটিং ইনিংস দাঁড়িয়ে যায়।

আগামীকাল শুক্রবার আবারও নতুন করে দিন শুরু করার জন্য মুখিয়ে থাকবে শান্ত-রোহিতের দলের ক্রিকেটাররা।


সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৮০ ওভারে ৩৩৯/৬ (১ম দিন শেষে)

(জয়স্বাল ৫৬, রোহিত ৬, গিল ০, কোহলি ৬, পান্ত ৩৯, রাহুল ১৬, জাদেজা ৮৬*, অশ্বিন ১০২*; তাসকিন ১৫-১-৪৭-০, হাসান ১৮-৪-৫৮-৪, নাহিদ ১৭-২-৮০-১, মিরাজ ২১-১-৭৭-১, সাকিব ৮-০-৫০-০, মুমিনুল ১-০-৪-০)।  



আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝