রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিচারলয়ের দুর্নীতির তথ্য প্রকাশ করুন: অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৮:০৭ পিএম  আপডেট: ০৮.০৩.২০২৫ ৮:১১ পিএম  (ভিজিট : ১৮৭)
X

অ্যাটর্নি জেনারল মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের উচ্চ আদালতসহ সব আদালতে সংঘটিত ঘুষ ও দুর্নীতির  সঠিক তথ্য সাংবাদিকদের প্রকাশ করা উচিত। তিনি সাংবাদিকদেরকে বিচারালয়ের ভয়াবহ দুর্নীতি বিরুদ্ধে  অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ।

অ্যাটর্নি জেনারেলের বলেন, ল’ রিপোর্টাস ফোরাম আইন বিষয়ক রিপোটিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অতীতে বিচার বিভাগের দুনীতির বিরুদ্ধে ল’ রিপোর্টাস ফোরাম যেভাবে ভূমিকা রেখেছে, আগামীতেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাকরি। এতে যতই ঝড়ঝাঁপটা আসুক তারা এগিয়ে যাবে। অ্যাটর্নি জেনারেলের অফিস এবং আইনজীবী সমিতি সবসময় সাংবাদিকদের পাশে থাকবে।  

আজ শুক্রবার (৮ মার্চ) আইন, বিচার, সাংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টাস ফোরামের ইফতার মাহফিলে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ল’ রিপোর্টাস ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 
ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সুপিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ডিআরইউ’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠু ও ইলিয়াস হোসেন, ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য সচিব কাজী আব্দুল হান্নান, সাবেক সভাপতি এম বদি-উজ- জামান ও মাশহুদুল হক, বর্তমান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, আজিজুল ইসলাম পান্নু, আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা এবং হাবিবুর রহমান প্রমুখ।
 
এসময় উপস্থিত ছিলেন ফোরামের অর্থ সম্পাদক মনজুন হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মেহাম্মদ, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার এবং কার্যনিবাহী সদস্য আরাফাত মুন্না প্রমুখ।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝