সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের মধ্যে চুক্তি
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৪:২৮ পিএম   (ভিজিট : ১৫৭)
X

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি. ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডিকেল সার্ভিসেস লিমিটেডের মধ্যে স্বাস্থ্যসেবাবিষয়ক কর্পোরেট চুক্তি মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক, কমকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের বিভিন্ন ধরনের সেবা গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।


ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়ার উপস্থিতিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম ও হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মুরাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ, ইনভেস্টমেন্ট মনিটরিং অ্যান্ড রিকোভারি ডিভিশনের প্রধান মিজানুর রহমান, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান এস. এম. আজহারুল ইসলাম, মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান মো. ফরিদুর রাহমান জালাল, পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান নাজিম আনওয়ার এবং হাসপাতালের জেনারেল ম্যানেজার মো. শহীদুল আলম রিপন।

র/আ



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝