রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জিনিসপত্রের দাম আরও কমানোর চেষ্টা হচ্ছে: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৮:৪২ পিএম   (ভিজিট : ১৭৩)
X

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকায়, কিছু মানুষের কষ্ট হচ্ছে, এটা সত্যি। তবে জিনিসপত্রের দাম আগের বছরের চেয়ে বাড়েনি। দাম আরও কমানোর চেষ্টা করছে সরকার।

বুধবার (৫ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশে ব্যবসা-বাণিজ্য কমার পাশাপাশি বেকারত্ব বেড়েছে। এর কারণ উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, আগের সরকারের অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে তাদের নিজেদের কারণেই। সেখানকার শ্রমিকদের কর্মসংস্থানের চেষ্টা করা হবে। তবে সবাইকে কাজ দেয়া সরকারের পক্ষে সম্ভব নয়।
 
উপদেষ্টা বলেন, বেকারত্ব কমিয়ে আনতে বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা ও প্রণোদনা দেওয়া হচ্ছে। তার মাধ্যমে পুনরুদ্ধারে চেষ্টা করছে সরকার। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির জন্য নানাভাবে কাজ চলছে।

বেকারত্বের হার কমাতে পারলে অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন হবে মন্তব্য করে তিনি বলেন, এ ব্যাপারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে আলোচনা হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝