রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টেন্ডারে প্রক্রিয়ায় জালিয়াংতি
গোপালগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৮:১৩ পিএম   (ভিজিট : ২০০)
X


গোপালগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদকঘ)।  দুদকের গোপালগঞ্জ কার্যালয় থেকে  আজ সোমবার  (০৩ মার্চ) একটি এনফোর্সমেন্টের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।  অভিযানকালে দুদক কর্মকর্তারাদের কাছে উক্ত অভিযোগে বর্ণিত টুঙ্গিপাড়ায় অবস্থিত একটি পরিত্যক্ত খাদ্যগুদাম ক্রয়ের নিমিত্ত দরপ্রস্তাব দাখিলকারী ঠিকাদার আমিনুর শেখ অভিযোগ  দাখিল করেন। 

 তিনি অভিযোগে উল্লেখ করেন, তাকে দরপত্র দাখিলের সময় বাধা দেওয়া হয় এবং পরে জোরপূর্বক তার স্বাক্ষর জাল করে দরপত্র প্রত্যাহারের আবেদন নেওয়া হয়।  দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি আরো জানান, অভিযানকালে দুদক কর্মকর্তারা সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখতে পেয়েছেন অভিযোগকারীর দাখিলকৃত দরপত্রে ৬ লাখ ১৯ হাচার টাকা দর প্রস্তাব ছিল। কিন্তু তাকে বাদ দিয়ে মাত্র ১ লাখ ৬৫ হাজার টাকায় কার্যাদেশ দেওয়ার প্রক্রিয়া চলছিল। 

দুদক কর্মকর্তঅলঅ সরেজমিন অভিযানে আরও দেখথৈ  পেয়েছেন, ওই দরপত্র প্রত্যাহারের আবেদনের স্বাক্ষরটি ভুয়া। সার্বিক পর্যালোচনায় অসাধু উদ্দেশ্যে সরকারের প্রায় ৪ লাখ ৫৪ হাজার টাকা রাজস্ব ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়েছে। অভিযানকালে এ সংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রেরণ করবে টিম।  

আ, দৈ, /কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝