রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করে দেওয়া উচিত’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২ মার্চ, ২০২৫, ৫:০০ পিএম  আপডেট: ০২.০৩.২০২৫ ৫:১৬ পিএম  (ভিজিট : ২৩০)
X

ক্রিকেট বিশ্বের সবচেয়ে বিতর্কিত নাম ভারত। আইসিসিকে বগলদাবা করে তারা যেভাবে বাড়তি সুবিধা আদায় করে নেয়, এর বিরুদ্ধে সরব হচ্ছে ক্রিকেট দুনিয়া। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘রাজনৈতিক’ কারণে তারা পাকিস্তান সফর করছে না, হাইব্রিড মডেলের টুর্নামেন্ট তারা নিজেদের সব ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

ইংল্যান্ডের দুই সাবেক ক্রিকেটার নাসের হুসেইন ও মাইকেল আথারটন এবং দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডুসেন ভারতের সব ম্যাচ এক ভেন্যুতে হওয়ায় দলটি বাড়তি সুবিধা পাচ্ছে বলে অভিযোগ করেছেন। সে অভিযোগের জবাব দিয়ে গিয়ে দম্ভভরে ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার মনে করিয়ে দিয়েছেন, ভারতের টাকায় ক্রিকেট চলে।

আইসিসির কাছ থেকে ভারতের বাড়তি সুবিধা পাওয়া বা ক্রিকেটের নানা ইস্যুতে ভারতের গোঁয়ার্তুমির জবাব দিতে অন্য দেশগুলোকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।

এক্ষেত্রে আইপিএলের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ‘আইপিএলে কী হচ্ছে? বিশ্বের শীর্ষ ক্রিকেটাররা আইপিএলে অংশ নেয়, কিন্তু ভারতীয় ক্রিকেটারদের অন্য দেশের লিগে খেলতে দেওয়া হয় না। অন্য দেশের বোর্ডগুলোর উচিত, আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করে দেওয়া। তারা যদি নিজেদের ক্রিকেটারদের না ছাড়ে, অন্য বোর্ডগুলোরও একই অবস্থান নেওয়া উচিত।’

মূলত, ক্রিকেটে ভারতের স্বেচ্ছাচারের বিরুদ্ধে অন্য দেশগুলোকে একাট্টা হওয়ার বার্তা দিতেই এমন মন্তব্য করেছেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝