রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইস্কাটনে এসি বিস্ফোরণ, নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫১ পিএম   (ভিজিট : ২১০)
X

রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের একটি কক্ষে এসি বিস্ফোরণে অফিস সহকারী আব্দুল মালেক খান (৪০) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় দগ্ধ হন মো. ফারুক (৩০ ) নামে আরও এক গাড়িচালক ।

মুমূর্ষু অবস্থায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে সাতটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মালেক পটুয়াখালীর বাউফল উপজেলার কাছি পাড়া গ্রামের মৃত আলী খানের ছেলে।

নিহতের ভাই সোহেল খান জানান, আমার ভাই বিয়াম ফাউন্ডেশনে অফিস সহকারী হিসেবে কাজ করতেন। রাতে ভাই ও গাড়িচালক ফারুক অফিসেই ঘুমান। কোনো সময় ঘুমন্ত থাকা অবস্থায় রুমের এসি বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

এ ঘটনায় দগ্ধ চালক মো. ফারুকের শরীরের ৪৮ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝