বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
জালিয়াতির আশ্রয় নিয়ে পণ্য বিক্রয় ও ফ্যামিলি কার্ড পরিবর্তনসহ নানা অভিযোগ
কাওরানবাজারে টিসিবি ভবনে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৬ পিএম   (ভিজিট : ২৪৯)
X

রাজধানী কাওরানবাজারে টিসিবি ভবনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়ম, জালিয়াতির আশ্রয় নিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় এবং ফ্যামিলি  কার্ড পরিবর্তনসহ আরো বেশ কিছুর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে কারওয়ানবাজারে টিসিবি ভবনে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা অভিযান চালান।  অভিযানকালে ১ কোটি ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তরকালে ৪৩ লাখ ম্যানুয়াল কার্ডকে বাতিল করার তথ্য পেয়েছেন দুদক কর্মকর্তারা। এছাড়াও, বিগত সময়ে নানাবিধ অনিয়মের মাধ্যমে ম্যানুয়াল ফ্যামিলি কার্ড বিতরণের তথ্য  পেয়েছেন।

 অভিযানকালে এ সংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা পূর্বক স্মার্ট কার্ড বিতরণে অনিয়মসহ পূর্বে বিতরণকৃত ফ্যামিলি কার্ডের অনিয়মের বিষয়ে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান। গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের উপ পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝