রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৭৭ রানের ইনিংস; রেকর্ডবুক তছনছ ইব্রাহিম জাদরানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫০ পিএম   (ভিজিট : ১৯৮)
X

ইংল্যান্ডের সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৫ রানের বিধ্বংসী ইনিংসে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহের নজির গড়েছিলেন বেন ডাকেট। তার রেকর্ডটা টিকল না খুব বেশি দিন। এই ইংলিশ ব্যাটারকে সাক্ষী রেখেই ১৪৬ বলে ১৭৭ রানের মহাকাব্যিক এক ইনিংস খেললেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। তার ইতিহাসগড়া ইনিংসে ভর করে ৭ উইকেটে ৩২৫ রানের বড় পুঁজি পেয়েছে আফগানিস্তান। 

নিজেদের প্রথম ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে অবস্থায় ছিল ইংল্যান্ড ও আফগানিস্তান দুই দলই। টুর্নামেন্টে টিকে থাকতে কার্যত জয়ের বিকল্প নেই তাদের সামনে। এমন ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নেমেছে দুই দল।

লাহোরে শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে বিপদে পড়েছিল আফগানিস্তান। এরপর হাশমতউল্লাহ শাহিদিকে নিয়ে দলের হাল ধরেন ইব্রাহিম জাদরান। শাহিদির পর আফগান ওপেনারকে দারুণ সঙ্গ দেন মোহাম্মদ নবিও।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যাট হাতে চূঁড়ায় উঠার দিনে আফগানিস্তানের হয়েও ব্যক্তিগত সর্বোচ্চ রানের নিজের আগের রেকর্ডটা ভেঙেছেন জাদরান। এর আগে ২০২২ সালে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে স্বাগতিকদের বিপক্ষে ১৬২ রানের ইনিংসটাই ছিল তার সর্বোচ্চ ইনিংস। পাকিস্তানের মাটিতে ওডিআইতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডে সেরা চারে আছে আফগান ওপেনারের ইনিংস। 
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝