বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার মাহিনকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৬ পিএম   (ভিজিট : ২১৮)
X

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী, তিন মামলার এজাহারনামীয় আসামি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পেশাদার অস্ত্রধারী ক্যাডার মাহিন ওরফে মাহিম নৈয়ব (২৯) কে গ্রেপ্তার করেছে ডিএমপি কলাবাগান থানা পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ২টা  নাগাদ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাত রাস্তা মোড় হতে গ্রেপ্তার করা হয়।

কলাবাগান থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুর আনুমানিক ১২টায় অসংখ্য ছাত্র-জনতার বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনের একটি মিছিল পান্থপথ সিগন্যাল হতে গ্রীন লাইফ হাসপাতালের সামনে পৌঁছলে মাহিনসহ অন্যান্য সন্ত্রাসীরা পিস্তল, রিভলবার, শটগানসহ বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ সেই আন্দোলনে হামলা করে। তাদের হামলায় কাজী ইয়াদ মাইনুদ্দিনসহ অনেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় মাইনুদ্দিন বাদী হয়ে গত ৭ নভেম্বর ডিএমপির কলাবাগান থানায় একটি মামলা করেন।

থানা সূত্র আরও জানায়, জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহিনের অস্ত্রহাতে গুলিবর্ষণের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ৫ আগস্টের পর হতে মাহিন আত্মগোপনে চলে যায়। তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ০২টা ২০ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চলের সাত রাস্তা মোড় হতে মাহিনকে গ্রেপ্তার করে কলাবাগান থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে  পুলিশের একটি চৌকস দল। 

মাহিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কলাবাগান থানায় আরো দুটি মামলা রয়েছে।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝