রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানবপাচারকারী চক্রের এক সদস্যকে রাজধানী থেকে ধরলো র‌্যাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৮ এএম   (ভিজিট : ১৬২)
X

এক ক্ষুদে বর্তায় র‌্যাব দাবি করে, রাজধানীর কলাবাগান থানা এলাকায় অভিযান  চালিয়ে আন্তর্জাতিক মানব পাচারকারী সংক্রান্ত এক মামলার প্রধান আসামি কামরুজ্জামান @ টুন্নু খা (৪৫), পিতাঃ মৃত- নুরুল ইসলাম খা, সাং-চর মাদবপুর, থানা-শরিয়তপুর সদর, জেলাঃ শরিয়তপুর‘কে ২২ফেব্রুয়িারি রাতে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে, ধৃত আসামি ইতালিতে পাঠানোর কথা বলে  দুবাই হয়ে লিবিয়া নিয়ে দালালদের কাছে বিক্রি করে দেয়। পরে লিবিয়ার দালালদের কাছ থেকে উদ্ধারের কথা বলে মোটা অংকের টাকা আদায় করে পরিবারকে জিম্মী করে।

২০২২ সালের  ২ জুলাই চক্রটি মাদারীপুর জেলার সদর থানাধীন ত্রিভাগদী এলাকার  মোঃ শাহজাহান হাওলাদারকে ইতালি পাঠানোর কথা বলে  তের লাখ টাকা নেয় । পরে একই বছর ১৮ জুলাই ভিকটিমকে লিবিয়া নিয়ে দালালদের কাছে বিক্রি করে দেয়। এবং উদ্ধারের জন্য শাহজাহানের  পরিবারের কাছ হতে আরো অন্তত ২৫ লখি ষাট টাকা আদায় করেও ভিকটিমকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারেনি চক্রটি। 

এপ্রেক্ষিতে মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল, মাদারীপুর এর মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬/৭/৮/৯/১০/১১ ধারার মামলার প্রেক্ষিতে রাজধানীর কলাবাগান থানাধীন এলাকায় অভিযান চালিয়ে  চক্রের একজনকে গ্রেফতার করে র‍্যাব-৩।

বার্তায় জানানো হয় চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে র‍্যাব-৩ এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝