সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
চীনে মিলল নতুন ভাইরাস, লকডাউনের শঙ্কায় পুরো বিশ্ব!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৩৯ পিএম   (ভিজিট : ১৭০)
X

চীনের উহান ইনস্টিউট অব ভাইরোলজির গবেষকরা বাদুড়ের দেহে নতুন একটি করোনা ভাইরাস আবিষ্কার করেছেন। তবে মানবদেহে এখনো এই ভাইরাস শনাক্ত হয়নি।

গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিজ্ঞানবিষয়ক সাময়িকী সেলে এ আবিষ্কারের তথ্য জানানো হয়। গবেষণায় বলা হয়েছে, বাদুড়ের দেহে পাওয়া এইচকেইউফাইভ-কোভ-টু নামের নতুন ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।  

গবেষণায় আরও বলা হয়, কোভিড-১৯ মহামারির শুরু দিকে এই ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল। তবে এ বিষয়টি অস্বীকার করে চীন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র উহানের ল্যাবটির জন্য সহায়তা স্থগিত করে দেয়। 

গবেষকরা জানিয়েছেন, এই নতুন আবিষ্কৃত ভাইরাস মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর দেহে পাওয়া প্রোটিনের সঙ্গে মিলে কোষগুলোকে সংক্রমিত করতে পারে। এর সঙ্গে করোনাভাইরাস গোত্রীয় মিডলইস্ট রেসপিরেটরি সিনড্রোম (মার্স) ভাইরাসের মিল রয়েছে।  

২০১৯ এর করোনা পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আগেই সতর্কতার অংশ হিসাবে বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি বিবেচনায় তখনি সিদ্ধান্ত নেওয়া যেতে সারাবিশ্ব আবারো লকডাউনে যাবে কিনা?

আ.দৈ/আরএস 




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝