বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
মশা দিয়েই ডেঙ্গু দমনে ব্রাজিলে আশাব্যঞ্জক সাফল্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : ০)
X

ডেঙ্গু মোকাবেলার বড় সাফল্য পেয়েছেন ব্রাজিলের বিজ্ঞানীরা। নতুন কৌশলে মশা না মেরে বরং মশার শরীরে ক্ষতিকর নয় এমন ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমানো সম্ভব হয়েছে। দেশটির হাজার হাজার শিশুর ওপর চালানো এক বড় গবেষণায় দেখা গেছে, এই পদ্ধতিতে ডেঙ্গু সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ কমেছে। শনিবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এক আন্তর্জাতিক সম্মেলনে গবেষকরা এই আশাব্যঞ্জক ফলাফল তুলে ধরেন। এ খবর দিয়েছে আল জাজিরা।সংবাদ বিশ্লেষণ

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের এমোরি ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্রাজিলের বেলো হরিজন্তে শহরে এই গবেষণা চালান। তারা এডিস ইজিপ্টি মশার শরীরে প্রাকৃতিকভাবে পাওয়া ‘ওলবাকিয়া’ নামক ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে লাখ লাখ মশা প্রকৃতিতে ছেড়ে দেন। 

এই ব্যাকটেরিয়া মানুষের জন্য ক্ষতিকর নয়, তবে মশার শরীরে ডেঙ্গু, চিকুনগুনিয়া বা জিকার মতো ভাইরাস বৃদ্ধিতে বাধা দেয়। এরপর ৫ হাজার ৭০০ শিশুর রক্ত পরীক্ষা করে দেখা যায়, ওলবাকিয়াযুক্ত মশা ছাড়া এলাকায় মাত্র ৪ শতাংশ শিশুর ডেঙ্গু শনাক্ত হয়েছে, যেখানে কীটনাশক ব্যবহার করা এলাকায় এই হার ছিল ১৪ শতাংশ। এই পদ্ধতিতে চিকুনগুনিয়ার সংক্রমণও ৭৩ দশমিক ৩ শতাংশ কমেছে।

বোস্টন বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডেভিড হ্যামার এপিকে জানান, এই ফলাফল অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং ওলবাকিয়াযুক্ত মশা ব্যবহার করে বিশ্বের অনেক স্থানেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব। বিশ্বের মোট ডেঙ্গু রোগীর প্রায় এক-দশমাংশই ব্রাজিলে। গবেষণার সময় বেলো হরিজন্তে শহরে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব চলা সত্ত্বেও এই পদ্ধতি কার্যকর প্রমাণিত হয়েছে।

এর আগেও ওয়ার্ল্ড মসকিউটো প্রোগ্রামের (ডব্লিউএমপি) আওতায় কলম্বিয়া ও ব্রাজিলের নিতেরোই শহরে এই পদ্ধতি প্রয়োগ করে ডেঙ্গু সংক্রমণ ৯২ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হয়েছিল। গবেষকরা জানান, ব্যয়বহুল ও বিষাক্ত কীটনাশক ছিটানোর তুলনায় এই পদ্ধতি অনেক বেশি পরিবেশবান্ধব ও দীর্ঘস্থায়ী। ২০১৬ সাল থেকে সিঙ্গাপুরেও ওলবাকিয়াযুক্ত পুরুষ মশা ছেড়ে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

ডেঙ্গু ছাড়াও অন্যান্য রোগ প্রতিরোধে মশার জিনগত বা জৈবিক পরিবর্তন নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। ২০২৪ সালে নেদারল্যান্ডসের গবেষকরা ম্যালেরিয়ার টিকা সরবরাহের জন্য মশাকে ব্যবহার করে প্রাথমিক পরীক্ষায় সাফল্য পান। এছাড়া ২০১০ সালে জাপানের বিজ্ঞানীরা কালাজ্বরের (লিশম্যানিয়াসিস) টিকা বহনের জন্য মশার শরীরে পরিবর্তন এনে ইঁদুরের ওপর সফল পরীক্ষা চালান।

আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝