বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
রয়টার্সের রিপোর্ট
বাংলাদেশ, ভারতসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ০)
X

বাংলাদেশ, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৬টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে পরিচালিত এক তদন্তের ভিত্তিতে এই শুল্ক প্রস্তাব করা হতে পারে। বুধবারই মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার এই তদন্তের ফলাফল প্রকাশ করতে পারেন।বাংলাদেশ সংবাদ

তালিকাভুক্ত ১৬টি দেশ ও জোট হলো বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর ও কম্বোডিয়া। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে ১১ই মার্চ এই তদন্ত শুরু করেছিল ইউএসটিআর। মার্কিন প্রশাসনের দাবি, এসব দেশ নিজস্ব শিল্প খাতে ভর্তুকি ও সরকারি সহায়তা দেয়ায় অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে। এর ফলে সস্তা পণ্যে বিশ্ববাজার সয়লাব হয়ে মার্কিন উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের বৈশ্বিক শুল্ক বাতিল করে দেয়ার পর তার বিকল্প হিসেবেই এই পদক্ষেপ নেয়া হচ্ছে।

নতুন শুল্কের চূড়ান্ত হার এখনো স্পষ্ট নয়। তবে সংশ্লিষ্ট সূত্র রয়টার্সকে জানায়, প্রতিটি দেশের জন্য আলাদা শুল্কহার নির্ধারণ করা হবে, যদিও মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিক শুল্ক না-ও বসতে পারে। এছাড়া চূড়ান্ত বাণিজ্য চুক্তি থাকা দেশগুলোর ক্ষেত্রে নির্ধারিত শুল্কসীমা বজায় রাখতে পারে ওয়াশিংটন। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার জন্য ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার জন্য ১৯ শতাংশ সীমা রয়েছে। চীনের সাথে আগামী ১০ই জানুয়ারি পর্যন্ত নতুন শুল্ক আরোপে বিরতি থাকায় ২০ শতাংশ সীমা বহাল থাকতে পারে, তবে মেয়াদ শেষ হলে তা বাড়তে পারে। তবে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় থাকা ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইলের মতো পণ্য নতুন শুল্কের বাইরে থাকতে পারে।

সাবেক জ্যেষ্ঠ মার্কিন বাণিজ্য কর্মকর্তা রায়ান মাজেরুস রয়টার্সকে জানান, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার দায়ে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব করা হতে পারে। গত জুলাইয়ে জোরপূর্বক শ্রম বিষয়ক এক তদন্তের পর এই ১৬টি দেশসহ বেশ কয়েকটি অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ইউএসটিআর। নতুন শুল্ক আগের সেই শুল্কের সাথে যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চালালেও এখনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি ভারত। এই চুক্তির আওতায় নয়াদিল্লি মার্কিন বাজারে বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চেয়ে কম শুল্ক আদায়ের চেষ্টা করছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়ার পেছনে ট্রাম্পের শুল্ক নীতিকে দায়ী করা হচ্ছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের বড় জয়ের পর রয়টার্সের এক জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ মার্কিন নাগরিক এই শুল্ক বাতিলের পক্ষে।


আ.দৈ/এসআর



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝