রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফুলছড়িতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
ফাইনালে ২-০ গোলে জয়ের মুকুট কালিরবাজার এসএসসি ব্যাচ ২০১৬-র
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫১ পিএম  আপডেট: ২২.০২.২০২৫ ১২:১৯ এএম  (ভিজিট : ২২৩)
X

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠেেআয়োজিত হলো মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলা। উদাখালি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এই নাইট টুর্নামেন্টের আয়োজন করা হয়। 

শুক্রবার রাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নাইট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপি'র সদস্য বিশিষ্ট শিল্পপতি, ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান সোহাগ।

নাইট টুর্নামেন্টের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ, ফুলছড়ি উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন, উদাখালী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মিয়া, সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, উদাখালি ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক তিতাস, উদাখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ রাহুল প্রমুখ।

ফাইনাল খেলায় ফুলছড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট ও কালিরবাজার এসএসসি ব্যাচ ২০১৬ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে ট্রাইবেকারে ২-০ গোলে কালিরবাজার এসএসসি ব্যাচ ২০১৬ জয়লাভ করে। পরে অতিথিবৃন্দ বিজয়ী এবং রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝