রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খিলগাঁওয়ে ভয়াবহ আগুন
ছড়িয়ে পড়েছে আশপাশে, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
একে একে বিষ্ফোরিত হচ্ছে গাড়ির সিলিন্ডার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:২২ পিএম  আপডেট: ২১.০২.২০২৫ ৯:৩৬ পিএম  (ভিজিট : ১৩৫)
X

একটি স-মিলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে রাজধানীর খিলগাঁওয়ে । আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুনটি স-মিল থেকে পাশের একটি গ্যারেজে ছড়িয়ে পড়েছে। গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লাগছে এবং  সিএনজি সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টার পর এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রকিবুল হাসান।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়, (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলগাঁওয়ে দু'তলা একটি স-মিলে আগুন লাগার খবর আসে। প্রথমে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ শুরু করেছিল। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে ইউনিট বাড়ানো হয়েছে। এ ছাড়া আরও বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, তালতলা মার্কেটের পাশে স-মিলের সঙ্গে গাড়ির গ্যারেজে (ওয়ার্কশপ) আগুনের ঘটনা ঘটেছে। পরে বিকট আকারে কয়েকটি শব্দ হয়। ধারণা করা হচ্ছে— গ্যারেজে থাকা মালামাল ও যন্ত্রপাতি বিস্ফোরিত হয়েছে।

ওসি বলেন, ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। নতুন করে আগুন আর আশেপাশে কোথাও ছড়িয়ে পড়ছে না।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝