সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
' প্রতিমা ভাংচুরের অভিযোগে ‌'
ফরিদপুরে সন্দেহভাজন ভারতীয় নাগরিক গ্রেপ্তার
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫২ পিএম   (ভিজিট : ৩০৮)
X

ফরিদপুর জেলার ভাঙ্গা বাজারে হরি মন্দির ও কালি মন্দিরে নির্মিতব্য প্রতিমা ভাঙচুরের অভিযোগে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সঞ্জিত বিশ্বাস ভারতীয় নাগরিক। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত শনিবার ( ১৪ সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের ভাঙ্গা বাজারস্থ হরি মন্দির ও কালি মন্দিরে নির্মিতব্য প্রতিমা কে বা কারা ভাঙচুর করেছে এমন খবরের প্রেক্ষাপটে  রবিবার ( ১৫ ই সেপ্টেম্বর)  সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুরের পুলিশ সুপার। পরিদর্শনকালে তিনি  হরি মন্দিরের কয়েকটি প্রতিমার বিভিন্ন অংশ ভাঙার চিত্র দেখতে পান। এ সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীর নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

পুলিশ জানায়, ঘটনার বিষয়ে তদন্তকালে কালি মন্দিরের সামনে পরিত্যক্ত খাটের উপর শয়নরত অবস্থায় একজন ও খাটের পাশে মাটিতে আরেকজন ব্যক্তিকে দেখা যায়। তাদের জিজ্ঞাসাবাদে একজনকে (বৃদ্ধ ব্যক্তি) স্থানীয়রা পরিচিত বলে শনাক্ত করেন। আরেক ব্যক্তির নাম-পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি নাম-পরিচয় না জানালে তার উপর সন্দেহ হওয়ায় তাকে থানায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদকালে একবার বাংলা এবং একবার হিন্দি ভাষায় কথা বলেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার নাম সঞ্জিত বিশ্বাস (৪৫), পিতা- নিশি কান্ত বিশ্বাস, সাং- নদীয়া এবং তিনি ভারতীয় নাগরিক। ফরিদপুর জেলার এসপি আব্দুল জলিল জানান, গ্রেপ্তার সঞ্জিত বিশ্বাসকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত আছে।

আ. দৈ. /কাশেম/   রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝