রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ ফেব্রুয়ারি ঘিরে হামলার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৬ পিএম   (ভিজিট : ১৩৭)
X

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ফুল দেয়াকে ঘিরে কোনো হুমকি নেই। এমনকি জঙ্গি হামলারও আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী।

 বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহিদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরির্দশন শেষে তিনি এ কথা জানান।ডিএমপি কমিশনার বলেন, বিচ্ছিন্ন দু একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ছাড়া রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো। পুলিশের পুলিশ সদস্যদের মনোবল বাড়ছে।

তিনি আরও বলেন, শহীদ মিনারের বেদিতে ফুল দিতে ভিআইপিরা আসবে রাত ১২টা থেকে পরে অন্যদিকে জনসাধারণকে আসতে হবে রাত ১২:৪০ মিনিটে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেইট খোলা থাকবে।

এদিকে, আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ সীমিত করা হবে। রাত ১২ টা ০১ মিনিট থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দেয়া শুরু হবে।

আ.দৈ/আরএস 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝