রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী ঢাকা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
ডেস্ক প্রতিবেদন:
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৪ পিএম  আপডেট: ১৯.০২.২০২৫ ৫:৫৯ পিএম  (ভিজিট : ২২৩)
X

বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী ঢাকা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  বুধবার (১৯-০২-২০২৫) বিএএফ শাহীন কলেজ ঢাকা’র খেলার মাঠে অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী ও চেয়ারপারসন কন্ট্রোলিং কমিটি, বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী সালেহা খান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেষ্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

এ সময় তিনি স্কুলের কর্মকর্তা, শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে উৎসাহিত করেন। 

উক্ত অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক, বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী ঢাকা’র অধ্যক্ষ, বাফওয়া কেন্দ্রীয় ও আঞ্চলিক পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য যে, প্রায় ১০২৫ জন শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণে খেলাধুলা ও মনোমুগ্ধকর শারীরিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝