রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্লক রেইড
পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জন গ্রেপ্তার লালবাগে
আদাবরে গ্রেপ্তার ১০জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৯ পিএম  আপডেট: ১৯.০২.২০২৫ ১:১৭ পিএম  (ভিজিট : ১৭৮)
X

রাজধানীর বংশাল, কোতয়ালী এবং সূত্রাপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবন এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ব্লক রেইড পরিচালনা করে গত ২৪ ঘন্টায় পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির লালবাগ বিভাগের বংশাল, কোতয়ালী এবং সূত্রাপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো-মোঃ সাইফুল আহমেদ (৪০), মোঃ রবিন হোসেন (৩২), মোঃ মাহামুদ হাকিম (৪৪), মোঃ সোহেল ওরফে দিলু (৪৬), মোঃ সাগর (২২),  মোঃ মোরশেদ আলম (৪৫), মিতুল হোসেন মহিত (১৯), রোহান আহমেদ টিপু (২১), মোঃ ইসমাইল হোসেন (৪০), মোঃ রনি (৩৫), মোঃ সিফাত (২১), অবিনাশ রায় (৪৮),  মোঃ সাজ্জাদ খান(২০), মোঃ মামুন মিয়া(১৯), মোঃ ইমন হোসেন(১৯), মোঃ সাজু (১৯), রিয়াজ শেখ(১৯), মোঃ শাহীন(১৯), মোহাম্মদ আলী (২৫), মোঃ সোহেল (৩৫), মোঃ আব্দুল মান্নান বেপারী (৩৮), মোঃ শামীম (৩৩), মোঃ ইয়াসিন (৩৩) ও মাহাতাব আকন শাহিল(২২)।

ডিএমপির লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) বংশাল, কোতয়ালী এবং সূত্রাপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে ব্লক রেইড পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, সাজাপ্রাপ্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

এদিকে পৃথক অভিযানে আদাবরে ৫ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।

আদাবর ১০ এমএনএস গলি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চাঁদাবাজ মামলায় জড়িত কিশোর গ্যাং সদস্য রাহিম(১৪), ইমন(১৫) মোঃ হোসাইন(১৫) তোফেল (২০) এবং ওয়ারেন্ট ভুক্ত আসামী সৈয়দ আহম্মেদ উসামা সহ সর্বমোট পাঁচ জন আসামীকে গ্রেফতার কেরে। 
 
এছাড়া একই তারিখ র‍্যাব কর্তৃক অভিযানে মাদক মামলার ৫ জন এবং ছিনতাই মামলার ২ জন আসামিকে আটক করে আদাবর থানায় সোপর্দ করে। 

পুলিশ জানায়, গ্রেপ্তার অভিযান  চলমান আছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝