রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন জুয়ায় আসক্ত কর্মচারী টাকা চুরি আড়াল করতেই ইটিভি ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:১৭ পিএম  আপডেট: ১৮.০২.২০২৫ ৪:৩০ পিএম  (ভিজিট : ১৫২)
X

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পেয়ালা ক্যাফে রেস্টুরেন্টে উদ্দেশ্যমূলকভাবে অগ্নিকান্ড ঘটানোর অভিযোগে রেস্টুরেন্টটির এক কর্মচারী মোঃ মেহেদী হাসান রিমন (৩১) কে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। 

কারওয়ান বাজার এলাকায় সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৫ই ফেব্রুয়ারি ২০২৫ রাত আনুমানিক ০৮টা ১৫ মিনিটে কারওয়ান বাজার এলাকায় জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় পেয়ালা ক্যাফে নামক একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে রেস্টুরেন্টের ভেতরে থাকা ক্যাশ কাউন্টার, কম্পিউটারসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এছাড়া রেস্টুরেন্টের ক্যাশবক্সে থাকা ৮৫ হাজার টাকা উধাও হয়ে যায়। এ ঘটনায় রেস্টুরেন্টটির মালিক মোঃ মঞ্জুরুল আলম খান (৫২) এর অভিযোগের ভিত্তিতে তেজগাঁও থানায় উক্ত রেস্টুরেন্টের কর্মচারী মেহেদী হাসান রিমনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়। 

থানা সূত্রে আরো জানা যায়, মামলার তদন্তকালে পেয়ালা ক্যাফের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং অন্যান্য তথ্য ও সাক্ষ্যের ভিত্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত মেহেদীর জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।পরবর্তীতে কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মেহেদী অনলাইন জুয়ায় আসক্ত ছিল এবং জুয়া খেলায় তার অনেক টাকা লোকসান হয়। উক্ত টাকা জোগাড় করার উদ্দেশে সে প্রথমে রেস্টুরেন্টটির ক্যাশবক্সে থাকা ৮৫ হাজার টাকা চুরি করে। অতঃপর চুরির ঘটনা আড়াল করার উদ্দেশে পরিকল্পিতভাবে পেয়ালা ক্যাফে রেস্টুরেন্টে আগুন লাগায়। উল্লেখ্য, মেহেদী নোয়াখালীর মাইজদীতে কাচ্চি ডাইন রেস্টুরেন্টে কর্মরত থাকা অবস্থায় উক্ত রেস্টুরেন্টের ১০ লক্ষ ৮০ হাজার টাকা চুরি করে পালিয়েছিল এবং এ ঘটনায় নোয়াখালীর সুধারাম মডেল থানায় তার বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝