রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা দক্ষিণে রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে নামছে ভ্রাম্যমাণ আদালত
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০১ পিএম   (ভিজিট : ১৪৩১)
X

রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্তৃক আজ সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. আমিনুল ইসলামের নেতৃত্বে শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ এলাকায় এবং জনাব সাইদা খানমের নেতৃত্বে রমনা থানাধীন অফিসার্স ক্লাব ও সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে ঢাকা মেডিকেল কলেজের সামনে ও অফিসার্স ক্লাব সংলগ্ন রাস্তায় অবৈধভাবে স্থাপিত দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।  এছাড়া ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করা হয়।অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন।

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নাগরিকদের চলাচল নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। 

আ. দৈ. / কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝