রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন (ভিডিও)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:২৫ পিএম  আপডেট: ১৬.০২.২০২৫ ৯:৩০ পিএম  (ভিজিট : ৩১৭)
X

চ্যাম্পিয়নস ট্রফির বাকি মাত্র তিনদিন। চলতি মাসের ১৯ তারিখ থেকে পর্দা উঠবে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নশিপখ্যাত এই টুর্নামেন্টের। মেগা টুর্নামেন্টকে সামনে রেখে রোববার (১৬ ফেব্রুয়ারি) নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত একটি ভিডিওতে চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন করা হয়েছে। এই জার্সিতে বাংলাদেশের পতাকার মূল থিম লাল-সবুজের ওপর সোনালি রঙে বাঘের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে।

জার্সি উন্মোচনের এই ভিডিওতে দেখা গেছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, পেসার নাহিদ রানা, তাসকিন আহমেদ, লেগ স্পিনার রিশাদ হোসেনসহ স্কোয়াডে থাকা ১৫ ক্রিকেটারকেই।

আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে নাজমুল হোসেন শান্ত’র দল।

বৈশ্বিক এই আসরটি সরাসরি টিভিতে দেখা যাবে ১২টি দেশ ও অঞ্চল থেকে। এ ছাড়া প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট ডিজিটাল প্লাটফর্মে সম্প্রচারিত হতে যাচ্ছে। জিটাল প্লাটফর্মে মোট ১৬টি ফিডে ৯টি ভাষায় এবারের টুর্নামেন্টের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নর ভাষায় ধারাভাষ্য শুনতে পাবেন সমর্থকরা। 

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন- টি স্পোর্টস ও নাগরিক টিভিতে। এছাড়াও দেখা যাবে অনলাইন স্ট্রিমিং টফি অ্যাপে। ধারা বিবরণী শোনা যাবে রেডিও স্বাধীন ৯২.৪ ও রেডিও ভূমি ৯২.৮ এ। তাছাড়াও বিশ্বের ৮০টি দেশ ও অঞ্চল থেকে আইসিসির নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম আইসিসি টিভি-তে বিনামূল্যে খেলা দেখা যাবে প্রতিটি ম্যাচ। 

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝