রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে ৬৯ হাতবোমা ও তৈরির সরঞ্জাম উদ্ধার; আটক ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫২ পিএম   (ভিজিট : ১৬৩)
X

কক্সবাজারের টেকনাফে ৬৯টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ দুই অভিযুক্তকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলের ডেইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—চাঁদপুরের মতলব উত্তর থানার নবুরকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সম্রাট প্রধান (৩৩) ও নারায়ণগঞ্জ বন্দর থানার দক্ষিণ গারমোরা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. অন্তর (৩২)। উদ্ধার ও গ্রেপ্তারের  বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা সীমান্তবর্তী ফুলের ডেইল এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৬৯টি হাত বোমা ও ১ কেজি ৬০০ গ্রাম সালফার, ১ কেজি ৩০০ গ্রাম লালা, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম গুনা তার এবং ১টি প্লায়ার্সসহ দুইজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত আসামিদের জব্দকৃত বোমা ও বোমা তৈরির সরঞ্জামাদিসহ নিয়মিত মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ ছাড়া অভিযানে পলাতক ব্যক্তিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং বাড়ির মালিকের সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝