রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সশস্ত্র বাহিনীর সাফল্য
ডেস্ক প্রতিবেদন:
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৫ পিএম   (ভিজিট : ২৪২)
X

বিশ্বের ৩২টি দেশের ১৭৯ জন সামরিক সদস্যের অংশগ্রহণে সৌদি আরবের মক্কা নগরীতে অনুষ্ঠিত হয় ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪-এ বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রতিনিধিরা বয়ে আনলো গৌরবময় সাফল্য।  

আন্তঃবাহিনী পরিদপ্তর, আইএসপিআর-এর এক ক্ষুদে বার্তায় আজ রোববার এ তথ্য নিশ্চিত করা হয়।  

এতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সদস্যদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গৌরবময় সাফল্য অর্জন করেছে। প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর সাব্বির হোসেন, ৩ পারা গ্রুপে এবং মোঃ গোলাম রব্বানী, ১০ পারা হিফজ্ গ্রুপে ২য় স্থান অর্জন করে স্বর্ণ পদক লাভ করে; যা বাংলাদেশ তথা সশস্ত্র বাহিনীর জন্য অসামান্য গৌরব বয়ে আনে। 

আন্তর্জাতিক পরিমণ্ডলে হিফজুল কোরআন প্রতিযোগিতায় এ সাফল্য সামরিক সদস্যদের জন্য একটি অনন্য অর্জন উল্লেখ করে পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে এটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ধর্মীয় ক্ষেত্রে সামরিক বাহিনীর এ ধরনের অর্জন আমাদের সকলের জন্য অনুপ্রেরণা ও মাইল ফলক হয়ে থাকবে বলা হয়।

উল্লেখ্য, ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪, গত ৩১ জানুয়ারি হতে ০৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়। সৌদি আরবের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় ৩ পারা, ৫ পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা হিফজ্ এবং তেলাওয়াতসহ মোট ৬টি ইভেন্টে বাংলাদেশ নৌবাহিনীর ৫ জন ও সেনাবাহিনীর ১ জনসহ মোট ৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। 
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
ধর্ম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝