রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি ভিলিয়ার্স
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৯ পিএম   (ভিজিট : ১৮৩)
X

ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের জার্সিটার পরেই জাতীয় দলের লাল-সবুজ রঙটা ধারণ করতে হচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। রুদ্ধদ্বার অনুশীলনটাই ৫০ ওভারের ক্রিকেটের আগে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক প্রস্তুতির মঞ্চ ছিল ওটাই। তার মাঝে বিপিএলে দেড় মাসের টি-টোয়েন্টি ক্রিকেটের সাথে সখ্যতা। 

প্রতিপক্ষ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পাচ্ছে ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে। সাম্প্রতিক সময়টা বাংলাদেশের জন্য অন্তত ওয়ানডে ফরম্যাটে খুব একটা সুখকর ছিল না। বিগত বছরের পুরোটাই কেটেছে হতাশায়। তার ওপর দলে নেই দীর্ঘদিনের নির্ভরতা হয়ে থাকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। যে কারণেই কি না বাংলাদেশের জন্য এবারের আসরে খুব বেশি সম্ভাবনা দেখছেন না অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। 

এবার সেই সুরে কথা বললেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সও। সহজভাবেই বলেছেন, বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দেখছেন না তিনি। তবে টুর্নামেন্টে যেকোন ঘটানোর সামর্থ্য বাংলাদেশের রয়েছে বলে মনে করেন ডি ভিলিয়ার্স। ভারত, পাকিস্তান বা নিউজিল্যান্ডের মত যেকোনো একটি বড় দলকে হারিয়ে দিতে পারে বাংলাদেশ, বিশ্বাস ডি ভিলিয়ার্স। 

নিজের ইউটিউব চ্যানেল এবি  ডি ভিলিয়ার্স থ্রি সিক্সটি তে এক ভিডিওতে বাংলাদেশের স্কোয়াড সম্পর্কে কথা বলতে গিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘বাংলাদেশের নেতৃত্বে রয়েছে নাজমুল হোসেন শান্ত। সে দারুণ ধারাবাহিক। এ কারণেই বাংলাদেশিরা তাকে অধিনায়ক হিসেবে পেয়ে খুশি হবে। সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। মুশফিকুর রহিম দারুণ একজন অভিজ্ঞ ক্রিকেটার। বেশ ব্যালেন্সড একটি দল। দারুণ দল। তবে আমি মনে করি না এটি টুর্নামেন্ট জেতার মত কোনো দল। যদিও কিছুটা রূঢ় শোনাতে পারে কথাগুলো।’  

টুর্নামেন্টে বাংলাদেশের কাছ থেকে অঘটন দেখার প্রত্যাশা করছেন ডি ভিলিয়ার্স, ‘তাদের সামর্থ্য আছে আপসেট (অঘটন) ঘটানোর। তাসকিন আহমেদ আছে দারুণ ডানহাতি পেসার। মেহেদী হাসান মিরাজও দারুণ অলরাউন্ডার। মাহমুদউল্লাহ দারুণ একজন ক্রিকেটার, তার খেলা দেখতে আমার বেশ ভালো লাগে। আমার মনে হয় না তারা নক আউটে যেতে পারবে। বাংলাদেশি সমর্থকরা আমার এই কথার জন্য আমাকে ঘৃণা করতে পারেন। আমি দুঃখিত। আমার মনে হয় না তারা নক আউটে যেতে পারবে। তবে তাদের সামর্থ্য আছে আপসেট ঘটানোর, কোনো একটি বড় দলকে হারিয়ে দেওয়ার। এটাই সত্যি কথা। তারা ভালো দল, তবে আমার মতে, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মত দল এটি নয়। বাংলাদেশকে এই টুর্নামেন্টের জন্য শুভকামনা।’

বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তানকেও অঘটন ঘটানোর পর্যায়েই রেখেছেন ডি ভিলিয়ার্স। অবশ্য এও বলেছেন, দুই দলের মধ্যে যেকোনো এক দলও যদি সেমিফাইনালে যেতে পারে তাহলে তা ক্রিকেটের জন্যই ভালো।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝