বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
রাজধানীতে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৩ পিএম   (ভিজিট : ২০৬)
X


শেখ হাসনার নেতৃত্ত্বাধীন সরকারের সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।


তিনি বলেন, সেগুনবাগিচা এলাকা থেকে ডিবির একটি টিম তাকে গ্রেফতার করে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি। প্রতিমন্ত্রী হওয়ার পর তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন মাহবুব আলী।আসনটি থেকে টানা দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানো হতে পারে।


আ. দৈ. /কাশেম




Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝