রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো রাজধানীতে গরু ডাকাতী
কলাবাগান পুলিশের অভিযানে লুন্ঠিত গরুসহ দুই ডাকাত গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৮ পিএম   (ভিজিট : ১৭৬)
ছবি: লুণ্ঠিত গরুর একটি
X

ছবি: লুণ্ঠিত গরুর একটি

৫ আগস্টের পর খোদ রাজধানীর প্রথম গরু ডাকাতির ঘটনায় লুন্ঠিত একটি ষাড় উদ্ধারসহ দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কলাবাগান থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো  মোঃ সোহেল মিয়া (৩৩) ও মোঃ ফারুক হোসেন (৩৮)। এ সময় তাদের হেফাজতে থাকা একটি ষাড় গরু উদ্ধার করা হয়।

কলাবাগান থানা পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি রাত আনুমানিক সাগে চারটায় কলাবাগানস্থ মিরপুর রোডে ব্যারিকেড দিয়ে পিকআপ ভর্তি ৯টি গরু  অস্ত্রের মুখে লুট নেয় ডাকাতরা। এ ঘটনায় গরু ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান বাদী হয়ে কলাবাগান থানায় অজ্ঞাতনামা ১০/১২ কে আসামী করে মামলা রুজু করেন।

পুলিশ জানায়, তদন্তের ধারাবাহিকতায় ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের সক্রিয় সদস্য সোহেল মিয়াকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটায় শাহআলী থানা এলাকা থেকে  গ্রেপ্তার করে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ এর নেতৃত্বাধীন টিম। এ সময় সোহেলের কাছ থেকে একটি লুণ্ঠিত গরু উদ্ধার করা হয়। পরে সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে  নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ক্যমতাল এলাকা থেকে  মোঃ ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত সোহেল ও ফারুককে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে সোহেল ডাকাতির ঘটনার সাথে জড়িত ছিল মর্মে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

মামলার সুষষ্ঠু তদন্ত এবং পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগে চাঞ্চল্যকর এ ডাকাতির ঘটনায়  জড়িত দলের অন্যতম সক্রিয় সদস্য মোঃ রিয়াজ গোলদারকে গত ১০ জানুয়ারি শাহআলী থানা এলাকা থেকে লুণ্ঠিত পিকআপসহ গ্রেপ্তার করা হয়।  ১৬ জানুয়ারি  শাহআলী থানার গুদারাঘাট  থেকে গ্রেপ্তার হয় ডাকাত মোঃ ফয়সাল আর  ৩১ জানুয়ারি ভোলার দুলারহাট এলাকায়  মেহেদী হাসান রনি ওরফে রনি দালালকে গ্রেপ্তার করা হয়।  রাজধানীতে গরুর ডাকাতির প্রথম এই ঘটনাটি আন্তঃজেলা ডাকাত চক্র জড়িত বলেও জানায় পুলিশ , যাদের মাঝে মোট  পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং লুন্ঠিত পিকআপ ও একটি গরু উদ্ধার করা হয়েছে।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝