রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ,শিশুসহ দগ্ধ- ১১
সাভার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১১ এএম  আপডেট: ১৫.০২.২০২৫ ১১:৪৮ এএম  (ভিজিট : ১৮৭)
X

ঢাকার সাভারের আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শিশুসহ অন্তত ১১ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে তিন জন আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।  শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ৪ জন শিশু রয়েছে। 

দগ্ধরা হলেন- মোছা. সূর্য্য বানু (৫৫), মোছা. জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (০৭), সোয়ায়েদ (০৪) ও মোছা. সুরাহা (০৩)। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ শনিবার প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই তলা বাড়ির দুই তলায় সুমন দুই সন্তান নিয়ে ভাড়া থাকতো। রাতে তার ভাই সোহেল পরিবার নিয়ে ওই বাড়িতে বেড়াতে আসেন। এ উপলক্ষে বাড়িটিতে চলছিল পিঠা বানানোর উৎসব। পিঠা বানানোর সময় হঠাৎই সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে তাদের পরিবারের শিশু ও নারীসহ মোট ১১ জন দগ্ধ হয়। 

দগ্ধ সোহেল রানা বলেন,শবে বরাত উপলক্ষে আজ আমার ভাই সুমনের বাসায় পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলাম। সেখানে পিঠা বানানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। নিমিষেই ঘরে আগুন ধরে যায়। সেই আগুনে আমাদের পরিবারের সবাই দগ্ধ হয়। দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

নারী ও শিশু হাসপাতালের ডিউটি ম্যানেজার  বলেন, আমাদের হাসপাতালে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ রোগী রাত সাড়ে ১০ টার দিকে নিয়ে আসেন। দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।  

আ. দৈ. / নিলয়/কাশেম/ এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝