রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরের তুরাগ পাড়ে দেশের বৃহত্তম জুমার জামাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩৫ পিএম   (ভিজিট : ২৪৯)
X

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে এ নামাজ অনুষ্ঠিত হয়।

শুক্রবার দুপুর দেড়টায় খুতবা শুরু হয়। এরপর নামাজ ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে ১টা ৫৫ মিনিটে শেষ হয়। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, দুপুর দেড়টায় খুতবা শুরু হয়। দুপুর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে ১টা ৫৫ মিনিটে নামাজ সম্পন্ন হয়। লাখো মুসল্লি জুমার নামাজে অংশ নেন বলে তিনি দাবি করেন।

বিশ্ব ইজতেমার এই পর্বে অংশ নিচ্ছেন তাবলিগ জামাতের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির অনুসারীরা।

ইতিহাসে এবারই প্রথম শবে বরাতের রজনিতে হচ্ছে বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশের মুসল্লিরা রাতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবে বরাত পালন করবেন বলে জানা গেছে। গতকাল সকাল থেকে সারা দেশ থেকে মুসল্লিরা ময়দানে জড়ো হন।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
ধর্ম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝