রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফুটবলের সালমা নেপালে, ওমানে হকির শাহবাজ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২৫ পিএম  আপডেট: ১৩.০২.২০২৫ ২:৪৫ পিএম  (ভিজিট : ২০৪)
X

ফুটবলে এএফসি এলিট প্যাানেলের রেফারি সালমা আক্তার মনি এবং হকির আন্তর্জাতিক আম্পায়ার শাহবাজ আলী বিদেশে টুর্নামেন্ট পরিচালনা করতে যাচ্ছেন। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফেব্রুয়ারি উইন্ডোতে হোম ম্যাচ আয়োজন করতে পারেনি। অগত্যা মাসের শেষে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পরিকল্পনা করছে। বাফুফে ব্যর্থ হলেও সাফে বাংলাদেশের কাছে পরাজিত হয়ে শিরোপা হারানো নেপাল ১৭-২৬ ফেব্রুয়ারি লেবানন, কিরগিজস্তান ও মিয়ানমারকে নিয়ে চার জাতির টুর্নামেন্ট করছে। 

এই টুর্নামেন্টে নেপাল বাংলাদেশ থেকে রেফারির আমন্ত্রন জানিয়েছে।  এএফসির এলিট প্যানেলে থাকা সালমা নেপালে চার জাতির টুর্নামেন্টে সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন। আর এ কারনেই আগামী শনিবার সালমা নেপালের কাঠমান্ডু যাচ্ছেন চার জাতির নারী ফুটবল টুর্নামেন্টের জন্য। 

সালমা এশিয়ার অন্যতম শীর্ষ সহকারী নারী রেফারি। আন্তর্জাতিক ম্যাচ পরিচালনাই তার একমাত্র সম্বল। পুরুষ ফুটবলে প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ চললেও তাকে মনোনয়ন দেয় না বাফুফে। নারী ফুটবল প্রতিযোগিতা হয় কদাচিৎ। ফলে এশিয়ার অন্যতম শীর্ষ সহকারী রেফারি হয়েও বছরের বেশির ভাগ সময় অলস কাটাতে হয় সালমাকে।
 
এদিকে  বাংলাদেশের ঘরোয়া হকি অনিয়মিত এবং আন্তর্জাতিক অংশগ্রহণও কম। বাংলাদেশের দুই আন্তর্জাতিক আম্পায়ার সেলিম লাকী ও শাহবাজ অবশ্য বছরে কয়েক বার আন্তর্জাতিক খেলা পরিচালনা করতে বিদেশে যান। সেলিম লাকী বিশ্ব হকি ফেডারেশনের অন্যতম এলিট আম্পায়ার।
লাকীর উত্তরসূরি শাহবাজও সেই পথে হাটছেন। শাহবাজ আজ বৃহস্পতিবার রাতে এফআইএইচ নেশন কাপ দুই টুর্নামেন্টে আম্পায়ারিং করতে ওমান যাচ্ছেন। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে এশিয়ার বাইরে আমেরিকা, ইউরোপ, আফ্রিকার দেশও রয়েছে। বহুজাতিক এই টুর্নামেন্টে এশিয়ার মাত্র চার জন আম্পায়ার সুযোগ পেয়েছে। ওমানে ভালো করতে পারলে এলিট প্যানেলে প্রবেশের সুযোগ হতে পারে আমার জন্য।’
এমআই





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝